দৈনিক সংবাদ দিগন্ত

গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি

গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি
গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি

কোনো অপরাধে বা মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুধু ভিসা বাতিলই নয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থানরত থাকলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিফোর্ট) হতে পারে এবং ভবিষ্যতে তিনি আর কখনোই দেশটির ভিসা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত নাও হতে পারেন বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন,বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে মার্কিন দূতাবাস এই কড়া সতর্কবার্তা জারি করে। ফেসবুক পোস্টে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের দায়ে কেউ গ্রেপ্তার হলে তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এর আগে পৃথক এক বার্তায় মার্কিন দূতাবাস বি১/বি২ (ভিজিটর) ভিসাধারীদের অনুমোদিত কাজের সীমানা স্পষ্ট করে দিয়েছিল। দূতাবাস জানায়, এই ভিসার অধীনে পর্যটন, কেনাকাটা, অবকাশযাপন, আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ কিংবা ব্যবসায়িক সভার মতো কাজে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যায়। তবে কোনো অবস্থাতেই এই ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো লাভজনক চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি নেই। নিয়ম ভাঙলে বা আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গ্রেপ্তার ভিসা হুঁশিয়ার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কোনো অপরাধে বা মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুধু ভিসা বাতিলই নয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থানরত থাকলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিফোর্ট) হতে পারে এবং ভবিষ্যতে তিনি আর কখনোই দেশটির ভিসা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত নাও হতে পারেন বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন,বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে মার্কিন দূতাবাস এই কড়া সতর্কবার্তা জারি করে। ফেসবুক পোস্টে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের দায়ে কেউ গ্রেপ্তার হলে তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এর আগে পৃথক এক বার্তায় মার্কিন দূতাবাস বি১/বি২ (ভিজিটর) ভিসাধারীদের অনুমোদিত কাজের সীমানা স্পষ্ট করে দিয়েছিল। দূতাবাস জানায়, এই ভিসার অধীনে পর্যটন, কেনাকাটা, অবকাশযাপন, আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ কিংবা ব্যবসায়িক সভার মতো কাজে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যায়। তবে কোনো অবস্থাতেই এই ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো লাভজনক চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি নেই। নিয়ম ভাঙলে বা আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
গ্রেপ্তারে ইউএস ভিসা বাতিলের হুঁশিয়ারি
0:00 0:00
1.0x