দৈনিক সংবাদ দিগন্ত

দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় নেহার অস্বীকৃতি

দিল্লি পুলিশের চাওয়া শান্তি রক্ষামূলক মুচলেকায় স্বাক্ষর করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরা। শনিবার (২৪ অক্টোবর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে জানানো হয়, এই ধরনের মুচলেকায় স্বাক্ষর করা নাগরিকের মৌলিক অধিকার, প্রতিবাদ প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মতভিন্নতার সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করেন এই ছাত্রনেত্রী। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) শুনানিতে হাজির হওয়ার কথা জানালেও বন্ডে সই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন,ছত্রপতি সম্ভাজিনগরে বন্ধুকে নির্মম হত্যা

গত ১৬ অক্টোবর কনট প্লেসে ‘ককরোচ জনতা পার্টির’ একটি মিছিলে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ নেহা বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় এবং পরের দিন তাঁকে মুক্তি দেয়। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ধারার অধীনে তাঁকে ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়। বোরার আইনজীবী আদালতে যুক্তি দেন যে জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো পূর্ব অনুমতির প্রয়োজন নেই এবং পুলিশি এই নোটিশটি মনগড়া।

এদিকে, দিল্লি হাইকোর্ট নেহার দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিলেও বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে মেজিস্ট্রেটকে সমস্ত অনুসন্ধান তথ্য বোরাকে সরবরাহের নির্দেশ দিয়েছেন। সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমন এবং প্রশ্ন না তোলার এই প্রক্রিয়াকে শান্তি হিসেবে মানতে নারাজ নেহা বোরা ও তাঁর সমর্থকরা।

বিষয় : দিল্লি পুলিশ অস্বীকৃতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় নেহার অস্বীকৃতি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x