দৈনিক সংবাদ দিগন্ত

ইতালির আট শহরে ব্যাপক নিরাপত্তায় বিক্ষোভ

গত সপ্তাহান্তে কয়েকটি বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় শনিবার (২৪ অক্টোবর) ইতালির রাজধানী রোম ও মিলানসহ আটটি শহরে পরিকল্পিত বিক্ষোভকে ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেট বরাদ্দ হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি—বিশেষ করে বাসাভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থী, ট্রাকচালক ও কৃষকদের এই ধারাবাহিক আন্দোলন চলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে রোম ও মিলানসহ বিভিন্ন শহরে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। রোমের পুলিশ জানিয়েছে, বিক্ষোভ পর্যবেক্ষণে ড্রোন ও হেলিকপটার ব্যবহারের পাশাপাশি স্থল ও অনলাইনেও কঠোর নজরদারি চালানো হবে।

মিলানের মেয়র জুসেপ্পে সালা জানিয়েছেন, গত সপ্তাহান্তে কয়েকটি অভিজাত ফ্যাশন দোকানে লুটপাটের ঘটনার পর এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে শহর বন্ধের কোনো পরিকল্পনা নেই এবং ব্যবসায়ীদের দোকানপাট খোলা রাখতে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন,দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় নেহার অস্বীকৃতি

‘অক্টোবর ১৭ আন্দোলন’ নামের একটি সংগঠনের ডাকে আজ আটটি শহরে একযোগে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি রোমে ‘অ্যান্টি-ইম্পেরিয়ালিস্ট অ্যাক্সিস’ নামের একটি যুদ্ধবিরোধী আন্দোলনও পৃথক সমাবেশের আয়োজন করেছে।

এই অস্থিরতা মোকাবিলায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থী সরকার চলতি সপ্তাহে একটি নতুন নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন করেছে। এতে বিক্ষোভে ‘সহিংসভাবে অংশগ্রহণ’ অপরাধ হিসেবে গণ্য করার বিধান এবং অপ্রাপ্তবয়স্কদের আটক-সংক্রান্ত নিয়ম শিথিল করার পাশাপাশি সন্তানদের কারণে সম্পত্তির ক্ষতি হলে অভিভাবকদের জরিমানার বিধান রাখা হয়েছে। ইতোমধ্যে গত সপ্তাহান্তের সংঘর্ষ ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। অন্যদিকে, দক্ষিণ ইতালিতে জ্বালানি ও খাদ্য সংকট তৈরি করা ট্রাকচালকদের অবরোধগুলোর বেশিরভাগই এখন তুলে নেওয়া হয়েছে।

বিষয় : বিক্ষোভ নিরাপত্তা ইতালি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইতালির আট শহরে ব্যাপক নিরাপত্তায় বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x