ডেমোক্র্যাটরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছিল দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচন করার ‘অধিকার’ তাঁর রয়েছে বলে মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আইওয়ার সু সিটিতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি উত্থাপন করেন। বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে স্বীকার করেন যে, এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তবে তিনি দাবি করেন, এর আগে তিনি তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছেন এবং ডেমোক্র্যাটরা নির্বাচনে জালিয়াতি করার কারণে তাঁর পুনরায় নির্বাচনে লড়াই করার পূর্ণ অধিকার তৈরি হয়েছে। সংবিধানের সীমা অতিক্রম করার বিষয়ে এর আগেও ট্রাম্প একাধিকবার পরবর্তী নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা ব্যক্ত করেছেন।
আরও পড়ুন,গবেষকদের প্রজননপ্রযুক্তিতে নতুন আশা
এমনকি গত বছর তাঁর অফিসিয়াল বাণিজ্যিক স্টোর থেকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি শুরু হয়, যা পরবর্তীতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প নিজে পরিধানও করেন। হাউসের স্পিকার মাইক জনসনসহ তাঁর রাজনৈতিক সহকর্মীরা এসব বক্তব্যকে বিরোধীদের খোঁচা দেওয়ার জন্য সাধারণ কৌতুক বলে অভিহিত করলেও, বিরোধীরা এই ধরনের মন্তব্যকে সংবিধানের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে দেখছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে এবং নিজের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন