দৈনিক সংবাদ দিগন্ত

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটিরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর এ সফর অনুষ্ঠিত হবে। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সাফল্য ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, দ্বিপক্ষীয় বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সফরকালে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে প্রায় আটটি দ্বিপক্ষীয় দলিল চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী মনে করেন, এ সফর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং জাপানের প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকারের সমন্বয় ঘটাবে।

আরোও পড়ুন,সাত ইসলামি দলের জোট আলোচনা

সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী প্রকল্পের মতো মেগা অবকাঠামো প্রকল্পের ব্যয় ও অর্থায়ন সহজীকরণের বিষয়টি আলোচনায় আসবে। এছাড়াও প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল। দ্বিপক্ষীয় বিষয়ের বাইরে আঞ্চলিক শান্তি, জ্বালানি সংকট ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হবে। সার্বিকভাবে, এ সফর দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : জাপান বৈঠক প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x