রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আজ শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত হতে যাচ্ছে দেশের ব্যান্ড সংগীতের এক জমকালো আয়োজন। 'রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন' শীর্ষক এই কনসার্টে দীর্ঘদিন পর একই মঞ্চে গান শোনাবেন নগরবাউলের জেমস এবং আর্কের হাসান। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই কনসার্ট ঘিরে ভক্তদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, দেশের এই দুই শীর্ষ তারকা ছাড়াও কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আরও থাকছে জনপ্রিয় তিন ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। বিশেষ পরিবেশনায় ওয়ারফেজের সাথে মঞ্চে দেখা যাবে তারকা গিটারিস্ট ওনি হাসানকে,
আরোও পড়ুন,টাইগার শ্রফের গাড়িতে হামলার তদন্ত
যিনি একটি একক পরিবেশনাও উপস্থাপন করবেন। এছাড়া একক পারফর্ম করবেন এ কে রাহুল। অনেক দিন পর টিকিট কনসার্টে পারফর্ম করা প্রসঙ্গে নগরবাউলের জেমস আশা ব্যক্ত করে জানিয়েছেন, শ্রোতা-দর্শকেরা নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।
দর্শকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। নিরাপত্তা ও সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখতে জানানো হয়েছে যে একটি টিকিট দিয়ে ভেন্যুতে কেবল একবারই প্রবেশ করা যাবে এবং ছোট হাতব্যাগ ছাড়া বড় কোনো ব্যাগ নিয়ে ভেন্যুতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন