দৈনিক সংবাদ দিগন্ত

স্টার স্টোরিজের অতিথি মন্দিরা চক্রবর্তী

স্টার স্টোরিজের অতিথি মন্দিরা চক্রবর্তী
স্টার স্টোরিজের অতিথি মন্দিরা চক্রবর্তী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এবার হাজির হচ্ছেন ডিজিটাল টকশো ‘স্টার স্টোরিজ’-এর একটি জমজমাট ও কৌতূহলোদ্দীপক পর্বে। সঞ্চালক পান্থ আফজালের পরিচালনায় ও উপস্থাপনায় এই আড্ডায় অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন, প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং মনের গোপন ক্রাশ নিয়ে খোলামেলা কথা বলবেন। এছাড়া পর্দার বাইরের দিনযাপন, চলচ্চিত্র অঙ্গন নিয়ে ভাবনা এবং দুর্গাপূজা উদযাপনের বিশেষ পরিকল্পনাও উঠে আসবে এই আয়োজনে।

আরোও পড়ুন,বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা

তারকাদের পর্দার পেছনের অজানা গল্প ও ব্যক্তিত্বের ভিন্ন দিক দর্শকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত এই অনুষ্ঠানটি আজ রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সিরিয়াস আলোচনা ও আনন্দদায়ক প্রশ্নোত্তরের মিশেলে সাজানো এই পর্বটি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

বিষয় : অতিথি মন্দিরা চক্রবর্তী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


স্টার স্টোরিজের অতিথি মন্দিরা চক্রবর্তী

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এবার হাজির হচ্ছেন ডিজিটাল টকশো ‘স্টার স্টোরিজ’-এর একটি জমজমাট ও কৌতূহলোদ্দীপক পর্বে। সঞ্চালক পান্থ আফজালের পরিচালনায় ও উপস্থাপনায় এই আড্ডায় অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন, প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং মনের গোপন ক্রাশ নিয়ে খোলামেলা কথা বলবেন। এছাড়া পর্দার বাইরের দিনযাপন, চলচ্চিত্র অঙ্গন নিয়ে ভাবনা এবং দুর্গাপূজা উদযাপনের বিশেষ পরিকল্পনাও উঠে আসবে এই আয়োজনে।

আরোও পড়ুন,বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা

তারকাদের পর্দার পেছনের অজানা গল্প ও ব্যক্তিত্বের ভিন্ন দিক দর্শকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত এই অনুষ্ঠানটি আজ রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সিরিয়াস আলোচনা ও আনন্দদায়ক প্রশ্নোত্তরের মিশেলে সাজানো এই পর্বটি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
স্টার স্টোরিজের অতিথি মন্দিরা চক্রবর্তী
0:00 0:00
1.0x