দৈনিক সংবাদ দিগন্ত

সাভারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ

সাভারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক

ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকু পরিচালনার কাজে ব্যবহৃত ৮'শ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে ৷ এসময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ । বৃহস্পতিবার (২২ অক্টোবর)  রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তেল ভর্তি ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ । আটককৃত - আল আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার  ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে । সে রাজধানীর মিরপুর-১ এর গোদারা ঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন । 

আরোও পড়ুন,অপরাধীদের ধরতে পুলিশের অভিযান শুরু

সে সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকচালক পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে আমিন বাজার এলাকায় পুলিশ নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল । এসময় একটি ট্রাক ৪০টি কন্টিনার বোঝাই করে ৮০০ লিটার ডিজেল নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল । পরে পুলিশ তল্লাশি চালিয়ে পাচারকৃত তেল ও ট্রাক জব্দ করে ৷ এঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক  করে পুলিশ । সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসান  জানান, ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশির সময় তেল বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে । এসময় তেল পাচারের সঙ্গে জড়িত ট্রাক চালকে আটক করা হয়েছে । পরে ওই চালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পাচারের বিষয়টি স্বীকার করেছে । সে আমিন বাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্ররের কাছে সরকারি তেল নিয়ে যাচ্ছিলেন ।  এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

বিষয় : আটক তেল পাচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাভারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x