দৈনিক সংবাদ দিগন্ত

আকাশেই ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই প্রতিরোধ ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এই ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নস্যাৎ করার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

হামলার ঘটনা ঘটার পরপরই সৌদি আরবের নাজরান প্রদেশে সিভিল ডিফেন্স বিভাগের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে প্রাথমিক নিরাপত্তার হুমকি কমে আসার কারণে কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়। 

আরোও পড়ুন,কিম জং উনের মৃত্যুর গুজব ও নতুন ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি সাধারণ অধিবাসীদের সার্বিক নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে। সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে যে, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আবহা এবং পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায় প্রচারিত জরুরি সতর্কবার্তা জারির পর বর্তমানে সেসব স্থানেরও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা পোস্টের মাধ্যমে বিপদ কেটে যাওয়ার বিষয়টি বাসিন্দাদের অবহিত করা হয়। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আক্রান্ত বা সংশ্লিষ্ট স্থানগুলোতে অহেতুক জটলা না পাকানো এবং কোনো ধরণের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিষয় : সৌদি ব্যবস্থা প্রতিরক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আকাশেই ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই প্রতিরোধ ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এই ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নস্যাৎ করার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

হামলার ঘটনা ঘটার পরপরই সৌদি আরবের নাজরান প্রদেশে সিভিল ডিফেন্স বিভাগের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে প্রাথমিক নিরাপত্তার হুমকি কমে আসার কারণে কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়। 

আরোও পড়ুন,কিম জং উনের মৃত্যুর গুজব ও নতুন ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি সাধারণ অধিবাসীদের সার্বিক নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে। সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে যে, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আবহা এবং পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায় প্রচারিত জরুরি সতর্কবার্তা জারির পর বর্তমানে সেসব স্থানেরও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা পোস্টের মাধ্যমে বিপদ কেটে যাওয়ার বিষয়টি বাসিন্দাদের অবহিত করা হয়। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আক্রান্ত বা সংশ্লিষ্ট স্থানগুলোতে অহেতুক জটলা না পাকানো এবং কোনো ধরণের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x