দৈনিক সংবাদ দিগন্ত

কোরিয়ান সীমান্তে ফের লাউডস্পিকার

কোরিয়ান সীমান্তে ফের লাউডস্পিকার
কোরিয়ান সীমান্তে ফের লাউডস্পিকার

দক্ষিণ কোরিয়ার সীমান্তজুড়ে আবারও বিশালাকার লাউডস্পিকার চালু করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। একই সঙ্গে সিউল যদি পিয়ংইয়ংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে কিম ইয়ো জং জানান, অক্টোবরের শেষ নাগাদ পুরো সীমান্তজুড়ে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার সক্রিয় করা হবে। সীমান্ত পরিদর্শনের পর তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে উসকানিমূলক বার্তা প্রচার ও ফাঁকা গুলি ছুড়েছে। তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার কোনো পদক্ষেপের কারণে উত্তর কোরিয়ার ভূখণ্ড বা সেনাসদস্য ক্ষতিগ্রস্ত হলে সিউলকে ‘বিনা দ্বিধায় ও নির্মমভাবে নির্মূল’ করা হবে।

আরোও পড়ুন,আমেরিকার সম্ভাব্য হামলার মুখে নতুন মারণাস্ত্র প্রদর্শনের প্রস্তুতি তেহরানের

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া তাদের সামরিক পদক্ষেপকে ‘আইনসম্মত ও আত্মরক্ষামূলক’ বলে দাবি করেছে। সিউল জানিয়েছে, ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় উত্তর কোরিয়া সংক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। উত্তর কোরিয়া কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে দক্ষিণ কোরিয়াও ‘সমানুপাতিক ও উপযুক্ত জবাব’ দেবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে। কিম ইয়ো জংয়ের এই নতুন হুমকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের দ্বিপাক্ষিক বৈরিতা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিক যুদ্ধবিরতির পর থেকে ডিএমজেড সীমান্তে দুই দেশের মধ্যে প্রচারযুদ্ধের যে ইতিহাস ছিল, তা আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়া আলোচনার আহ্বান জানালেও পিয়ংইয়ং সীমান্তে স্থায়ী দেয়াল ও মাইন স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

বিষয় : লাউডস্পিকার কোরিয়ান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কোরিয়ান সীমান্তে ফের লাউডস্পিকার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
কোরিয়ান সীমান্তে ফের লাউডস্পিকার
0:00 0:00
1.0x