কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ছিনতাইকারী, তিনজন মাদক সেবনকারী, বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজন আসামি রয়েছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন নুরুল আজিম (৪৩) ও মো. রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬)। তাঁদের মধ্যে রাকিবের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২৫ সালের ২৮ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আরোও পড়ুন,গঙ্গাচড়ায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন গুরা মিয়া (২২), মো. সাইফুল (২২) ও মো. নুরুল আবছার (১৯)। বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার দুজন হলেন হেলাল উদ্দিন (২৫) ও মোজাহিদ (২৪)। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. রফিক, আল আমিন এবং মো. নুরুল আমিন ওরফে সোহেল ওরফে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অপরাধ দমন এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন