দৈনিক সংবাদ দিগন্ত

আমেরিকার সম্ভাব্য হামলার মুখে নতুন মারণাস্ত্র প্রদর্শনের প্রস্তুতি তেহরানের

আমেরিকার সম্ভাব্য হামলার মুখে

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির জবাবে 'ফাদার অব অল বোম্বস' বা সব বোমার বাবা নামে পরিচিত সম্পূর্ণ নতুন একটি অস্ত্র প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে ইরান। বুধবার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ঘোষণা দিয়ে জানিয়েছে যে, এর মাধ্যমে তেহরান তাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক রূপে পরিবর্তন করছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান যে শত্রুদের জন্য এই অস্ত্রটি সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে, তবে এর সুনির্দিষ্ট ধরন বা ধ্বংসক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। 

আরোও পড়ুন,উপকূলীয় এলাকায় ৬ মিটার উঁচু ঢেউ ও পাহাড়ী অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা

 এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পারমাণবিক ক্ষমতাহীন বোমা জিবিইউ-৪৩/বি বা 'মাদার অব অল বোম্বস' ব্যবহারের সম্ভাবনার কথা জানান। প্রায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই বিশাল বোমাটি ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে আফগানিস্তানে আইএস সুড়ঙ্গে প্রথম ব্যবহার করা হয়েছিল। মার্কিন হুমকির এই প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে নতুন এই শক্তিশালী অস্ত্র আনার ঘোষণা আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। 

বিষয় : হামলা আমেরিকা মারণাস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আমেরিকার সম্ভাব্য হামলার মুখে নতুন মারণাস্ত্র প্রদর্শনের প্রস্তুতি তেহরানের

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির জবাবে 'ফাদার অব অল বোম্বস' বা সব বোমার বাবা নামে পরিচিত সম্পূর্ণ নতুন একটি অস্ত্র প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে ইরান। বুধবার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ঘোষণা দিয়ে জানিয়েছে যে, এর মাধ্যমে তেহরান তাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক রূপে পরিবর্তন করছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান যে শত্রুদের জন্য এই অস্ত্রটি সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে, তবে এর সুনির্দিষ্ট ধরন বা ধ্বংসক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। 

আরোও পড়ুন,উপকূলীয় এলাকায় ৬ মিটার উঁচু ঢেউ ও পাহাড়ী অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা

 এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পারমাণবিক ক্ষমতাহীন বোমা জিবিইউ-৪৩/বি বা 'মাদার অব অল বোম্বস' ব্যবহারের সম্ভাবনার কথা জানান। প্রায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই বিশাল বোমাটি ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে আফগানিস্তানে আইএস সুড়ঙ্গে প্রথম ব্যবহার করা হয়েছিল। মার্কিন হুমকির এই প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে নতুন এই শক্তিশালী অস্ত্র আনার ঘোষণা আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x