জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় এক সফল অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ ও প্রাইভেটকারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার রিপন সাহা (৪৩) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আলাল উদ্দিন (৫৩)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ঢাকা-রৌমারি সড়কের মধ্যেরচর এলাকায় এই অভিযান চালানো হয়।
আরোও পড়ুন,সামাজিক অপরাধ ও অনুসন্ধানী প্রতিবেদন
বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির একটি দল ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মদের চালান উদ্ধার করে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ ও দেশের সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক দুই ব্যক্তি ও জব্দকৃত মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তা সম্পন্ন হলে তাদের আদালতে পাঠানো হবে।
বিষয় : অভিযান মাদকবিরোধী দেওয়ানগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন