ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে মুম্বাইয়ের ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে নিয়ে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকালে সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ২০০৮ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী ও হোটেলটির নিরাপত্তা প্রধান সুনিল কুদিয়াদির পরিচয় করিয়ে দেন জয়শঙ্কর। এই সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা একে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদের বাস্তব চিত্র তুলে ধরে ওয়াশিংটনকে কূটনৈতিক বার্তা দেওয়ার একটি
আরোও পড়ুন,বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিসরে প্রাণহানি
কৌশলগত ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতার পটভূমিতে জয়শঙ্করের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্য বহন করে।
রুবিও তাঁর সফরে ট্রাম্প প্রশাসনের পাকিস্তান নীতির পক্ষে মত দিয়ে জানান, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের কারণেই তাদের সাথে ওয়াশিংটনের সম্পর্ক রাখা জরুরি। তবে তাজ হোটেলে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রুবিও জানান, ছয়জন মার্কিন নাগরিকসহ নিহতদের সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একই সাথে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-মার্কিন যৌথ প্রতিশ্রুতি ও দীর্ঘদিনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন