দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোংলা বন্দর জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি

অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি

বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে হেলিকপ্টারে সুন্দরবনের বিভিন্ন এলাকা ও হিরণ পয়েন্ট আকাশপথে পরিদর্শন করেন তিনি। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে নৌপথে মোংলায় যান প্রধানমন্ত্রী।

আরোও পড়ুন,সাভারের আব্বাস হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

সফরের দ্বিতীয় অংশে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সভায় যোগ দেন তিনি। পরবর্তীতে বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করে বন্দরের কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখার কথা রয়েছে। এছাড়া বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সমন্বয়ে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোংলা বন্দর জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x