দৈনিক সংবাদ দিগন্ত

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিসরে প্রাণহানি

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে। মঙ্গলবার ২০ অক্টোবর কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিসরের রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। এএফপির একজন সংবাদদাতার বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বড় বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত, বাসের ধ্বংসাবশেষ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাত্রীদের আসন পড়ে থাকতে দেখা যায়। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল। আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন,ইউক্রেন যুদ্ধের শান্তি পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন প্রয়োগে শিথিলতাকে প্রায়ই এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগেও দেশটিতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এর আগে আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। সাম্প্রতিক এসব দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচলে আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিষয় : সংঘর্ষ বাস ট্রাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মিসরে প্রাণহানি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x