পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু পরিবহনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু বহনকারী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে ব্যানারে প্রদর্শন করতে হবে।সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম।আরও পড়ুন , অনলাইন জুয়ার বিরুদ্ধে সিআইডির অভিযান, দৈনিক লেনদেন ২ কোটি টাকা তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।সমিতির দাবি, ট্রাকে হাটের পরিচয় স্পষ্ট থাকলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে হয়রানি বা বাধার ঝুঁকি কমবে।এ ছাড়া পশু পরিবহনের সময় কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।নির্দেশনাটি যথাযথভাবে পালনের জন্য ট্রাক মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবহন মালিক সমিতিআরও পড়ুন , সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত, বাড়তে পারে রাতের গরম