দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, ৭ জন নিহত

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি মহাসড়কের হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকদের মধ্যে ১৩ জন চাপা পড়ে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়, আহত হন আরও ছয়জন।

আরো পড়ুন , পহেলা বৈশাখে চট্টগ্রামে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ: ডিসি হিল ও সিআরবি ঘিরে বিশেষ ডাইভারশন

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক মিয়া (৪৫), বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, শ্রমিকরা চালবোঝাই ট্রাকের ওপর চড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : দুর্ঘটনা মহাসড়ক ট্রাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, ৭ জন নিহত

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি মহাসড়কের হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকদের মধ্যে ১৩ জন চাপা পড়ে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়, আহত হন আরও ছয়জন।

আরো পড়ুন , পহেলা বৈশাখে চট্টগ্রামে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ: ডিসি হিল ও সিআরবি ঘিরে বিশেষ ডাইভারশন

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক মিয়া (৪৫), বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, শ্রমিকরা চালবোঝাই ট্রাকের ওপর চড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত