বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে এ নির্দেশনা কার্যকর থাকবে।
সিএমপি সূত্র জানায়, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে নগরীর ডিসি হিল এবং সিআরবি শিরিষতলা কেন্দ্রিক এলাকায় সাময়িক রোড ব্লক ও যান চলাচলে ডাইভারশন দেওয়া হয়েছে। এসব এলাকায় সম্ভাব্য ব্যাপক জনসমাগমের বিষয়টি বিবেচনায় এনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসি হিল সংলগ্ন এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের প্রবেশমুখ), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সংশ্লিষ্ট সড়কগুলোতে সব ধরনের যানবাহনের চলাচল সীমিত রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, হাওর রক্ষায় আর্থিক সহায়তা করলেন খালেক মন্ডল
অন্যদিকে, সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যান চলাচল আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। সিএমপি জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর এ দুই কেন্দ্রে প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। তাই জননিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন, ঈশ্বরদীতে র্যাবের অভিযানে রিভলবারসহ যুবক গ্রেফতার
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার মাধ্যমে সবাইকে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছর ডিসি হিল ও সিআরবি এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং নানা আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন