দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে একাধিক হত্যা মামলার আসামি মোসলেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার মোসলেম নীলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টার হাজীর ছেলে। অভিযান চলাকালে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মিত পাঁচটি স্টিলের গেট অপসারণ করে জব্দ করা হয়। পরে গেটগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া দুটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং ৫০টির বেশি স্থানে তল্লাশি চালানো হয়। 

আরও পড়ুন,রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

অভিযান চলাকালে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে এলাকা ছেড়ে চলে যান বলে অভিযানের বিবরণে জানানো হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও এসআরবির মোট ৬০ জন সদস্য অংশ নেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলের পথের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনমনে স্বস্তি ফিরবে।

বিষয় : গ্রেপ্তার আইনশৃঙ্খলা আসামি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে একাধিক হত্যা মামলার আসামি মোসলেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার মোসলেম নীলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টার হাজীর ছেলে। অভিযান চলাকালে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মিত পাঁচটি স্টিলের গেট অপসারণ করে জব্দ করা হয়। পরে গেটগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া দুটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং ৫০টির বেশি স্থানে তল্লাশি চালানো হয়। 

আরও পড়ুন,রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

অভিযান চলাকালে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে এলাকা ছেড়ে চলে যান বলে অভিযানের বিবরণে জানানো হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও এসআরবির মোট ৬০ জন সদস্য অংশ নেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলের পথের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনমনে স্বস্তি ফিরবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x