দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের পাশে দাঁড়াতে বিরোধী নেতাকর্মীদের প্রতি আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগী হতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচারে তারা আর খুব একটা বিশ্বাস করেন না। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিরোধী দলের সমালোচনা করে আমিনুল হক বলেন, সরকার দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে। তবে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে জনগণের অধিকার রক্ষা করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। 

আরও পড়ুন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে মানুষের বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে তিনি এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। আমিনুল হক বলেন, এবারের নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যা সমাধানেও কাজ করছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : জনগণ বিরোধী নেতাকর্মীদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জনগণের পাশে দাঁড়াতে বিরোধী নেতাকর্মীদের প্রতি আহ্বান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x