দৈনিক সংবাদ দিগন্ত

অদিতিকে নিজের সবচেয়ে বড় ভালোবাসা বললেন সিদ্ধার্থ

অদিতি সিদ্ধার্থ

স্ত্রী অদিতি রাও হায়দারির জন্মদিনে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজেকে অদিতির সবচেয়ে বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন এই অভিনেতা। ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, বছরের এই সময়টা আবার ফিরে এসেছে। এই দিনেই জন্মেছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অদিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মহাবিশ্ব ও এর মধ্যবর্তী সবকিছুকে ধন্যবাদ জানানোর দিন এটি। তার জীবনের গুরুত্বপূর্ণ অর্ধেক মানুষের জন্মদিন আজ। স্ত্রীর প্রশংসা করে সিদ্ধার্থ আরও লেখেন, অদিতি সব সময়ের মতোই মিষ্টি, বুদ্ধিমতী ও দয়ালু। তার মতো আর কেউ নেই। স্ত্রীকে আদর করে ‘আদু জান’ বলে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি একসঙ্গে আরও একটি বছর কাটানোর প্রত্যাশা প্রকাশ করে লেখেন,

আরও পড়ুন,চীন ইস্যুতে মন্ত্রী ও সীমান্ত পুলিশের বক্তব্যে আলোচনা

আমি তোমাকে ভালোবাসি।’ পোস্টে সিদ্ধার্থ তাদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। একটি সাদা-কালো ছবিতে পোষা সাদা বিড়ালকে আদর করতে দেখা যায় অদিতিকে। অন্য একটি ছবিতে বাড়ির সিঁড়িতে পাশাপাশি বসে রয়েছেন এই তারকা দম্পতি। এ ছাড়া হোটেলে সিদ্ধার্থকে ক্যামেরা হাতে এগিয়ে আসতে দেখে অদিতির অবাক হওয়ার মুহূর্ত এবং সূর্যাস্তের সময় সুইমিং পুলে বিশ্রাম নেওয়ার দৃশ্যও রয়েছে পোস্টে। ২০২১ সালে তেলেগু সিনেমা ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ ও অদিতি। ২০২৪ সালের ২৮ মার্চ বাগদানের ঘোষণা দেন তারা। একই বছরের ১৫ সেপ্টেম্বর তেলেঙ্গানার একটি পুরোনো পারিবারিক মন্দিরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি। সম্প্রতি নেটফ্লিক্সের অ্যান্থলজি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ‘ইরোটিকা’ পর্বে একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও অদিতি। পর্বটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।

বিষয় : ভালোবাসা অদিতি সিদ্ধার্থ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অদিতিকে নিজের সবচেয়ে বড় ভালোবাসা বললেন সিদ্ধার্থ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x