দৈনিক সংবাদ দিগন্ত

শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, 

আরও পড়ুন,জনগণের পাশে দাঁড়াতে বিরোধী নেতাকর্মীদের প্রতি আহ্বান

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিষয় : রাষ্ট্রদূত সৌজন্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, 

আরও পড়ুন,জনগণের পাশে দাঁড়াতে বিরোধী নেতাকর্মীদের প্রতি আহ্বান

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x