দৈনিক সংবাদ দিগন্ত

রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে Romaniaর ভূখণ্ডেও। সীমান্তবর্তী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদে রাশিয়ার ড্রোন বিধ্বস্তের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুখারেস্ট।আরও পড়ুন, নিজের নামে প্রতিষ্ঠান, শেষ পর্যন্ত আদালতেই আটকালেন ট্রাম্প!ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সীমান্তবর্তী এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এতে অন্তত দুজন আহত হয়েছেন। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী Oana Silvia Țoiu সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়ার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কূটনৈতিক প্রভাব আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি-ডিএসসিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্তরোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ থেকে ২৯ মে রাতের মধ্যে রুশবাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী বেসামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়। সেই সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। রাডারে শনাক্ত হওয়ার পর ড্রোনটি গালাতি শহরের দক্ষিণাঞ্চল পর্যন্ত অগ্রসর হয় এবং পরে একটি আবাসিক ভবনের ছাদে আঘাত হেনে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ভবনে আগুন ধরে যায় এবং এতে দুজন আহত হন।আরও পড়ুন, গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুরবিশ্লেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার ভূখণ্ডে এ ধরনের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। কারণ, রোমানিয়া শুধু ইউক্রেনের প্রতিবেশীই নয়, এটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্যও। এখন প্রশ্ন উঠছে— এটি কি নিছক দুর্ঘটনা, নাকি সীমান্ত উত্তেজনার আরও বড় কোনো ইঙ্গিত? রোমানিয়ার পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে।

রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলব