দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার সম্পর্কের কথাও স্মরণ করেন।

আরও পড়ুন, এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল ইসি

বৈঠকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ—বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে ইতিবাচকভাবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শিক্ষা, কর্মসংস্থান এবং শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল ও ইলেকট্রনিক ডিভাইস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে চীন একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করছে।

এছাড়া হাই-টেক ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, আইসিটি, ইলেকট্রিক যানবাহন, ম্যানুফ্যাকচারিং, কৃষি-বীজ ও সার খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে চীন। বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দুই দেশের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনিময় কর্মসূচি এবং চীনা ভাষা শিক্ষার প্রসার নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন, সংসদে বক্তার সামনে দিয়ে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

শ্রমবাজারে দক্ষতা উন্নয়ন, টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে চীন সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশে চাইনিজ ইপিজেড স্থাপন, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়।

বিষয় : রাষ্ট্রদূত বৈঠক চীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত