দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সংসদে বক্তার সামনে দিয়ে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদীয় রীতি মেনে নিজের নির্ধারিত আসনে না বসে পেছনের সারিতে বসে নজির স্থাপন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। ওই সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বক্তব্য রাখছিলেন। অধিবেশন কক্ষে প্রবেশের পর সংসদ নেতা দেখেন, নিজের নির্ধারিত আসনে যেতে হলে বক্তা ও স্পিকারের মাঝখান দিয়ে যেতে হয়, যা সংসদীয় বিধি অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন, ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি গড়তে নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

এ কারণে তিনি সেই পথ এড়িয়ে পেছনের সারির একটি আসনে বসেন। ঘটনার পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি উল্লেখ করে সংসদে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংসদ নেতার এই আচরণ অন্যান্য সদস্যদের জন্য উদাহরণ হওয়া উচিত। তিনি আরও বলেন, সংসদে চলমান বক্তব্যের সময় স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে চলাচল করা বিধিসম্মত নয়। সেই নিয়ম মেনে সংসদ নেতা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিবাচক দৃষ্টান্ত।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার ও স্পিকারের মাঝখান দিয়ে অন্য সদস্যের চলাচল নিষিদ্ধ। এই নিয়ম মূলত সংসদের মর্যাদা ও বক্তব্যরত সদস্যের প্রতি সম্মান বজায় রাখার জন্য প্রণয়ন করা হয়েছে।এছাড়া সংসদে চলাফেরা, বসা ও ওঠার ক্ষেত্রেও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে অধিবেশনের কার্যক্রম ব্যাহত না হয় এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

বিষয় : সংসদ প্রধানমন্ত্রী অধিবেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সংসদে বক্তার সামনে দিয়ে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদীয় রীতি মেনে নিজের নির্ধারিত আসনে না বসে পেছনের সারিতে বসে নজির স্থাপন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। ওই সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বক্তব্য রাখছিলেন। অধিবেশন কক্ষে প্রবেশের পর সংসদ নেতা দেখেন, নিজের নির্ধারিত আসনে যেতে হলে বক্তা ও স্পিকারের মাঝখান দিয়ে যেতে হয়, যা সংসদীয় বিধি অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন, ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি গড়তে নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

এ কারণে তিনি সেই পথ এড়িয়ে পেছনের সারির একটি আসনে বসেন। ঘটনার পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি উল্লেখ করে সংসদে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংসদ নেতার এই আচরণ অন্যান্য সদস্যদের জন্য উদাহরণ হওয়া উচিত। তিনি আরও বলেন, সংসদে চলমান বক্তব্যের সময় স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে চলাচল করা বিধিসম্মত নয়। সেই নিয়ম মেনে সংসদ নেতা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিবাচক দৃষ্টান্ত।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার ও স্পিকারের মাঝখান দিয়ে অন্য সদস্যের চলাচল নিষিদ্ধ। এই নিয়ম মূলত সংসদের মর্যাদা ও বক্তব্যরত সদস্যের প্রতি সম্মান বজায় রাখার জন্য প্রণয়ন করা হয়েছে।এছাড়া সংসদে চলাফেরা, বসা ও ওঠার ক্ষেত্রেও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে অধিবেশনের কার্যক্রম ব্যাহত না হয় এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত