ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত–এনসিপি জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী রয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও আন্না মিন্জ। এছাড়া একই জোট থেকে আরও নির্বাচিত হয়েছেন সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
আরও পড়ুন, ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি গড়তে নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী
অন্যদিকে জামায়াত–এনসিপি জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র ছয় সদস্যের সমন্বয়ে গঠিত জোট থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ হলো। বিশ্লেষকরা বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে এ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হতে পারে।
বিষয় : সংবাদ সম্মেলন এমপি সংরক্ষিত নারী আসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন