দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল ইসি

নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে এসএসসি বা মাধ্যমিক পাশের সনদ আপলোড বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই এবং ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনে জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নির্দেশনায় বলা হয়, ভোটার নিবন্ধনের সময় জন্ম সনদ, নিবন্ধন ফরম ও অন্যান্য নথির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি সনদ সংযুক্ত করতে হবে। ইসি পর্যবেক্ষণে দেখেছে, অনেক ক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিক পাশ হলেও তার এসএসসি সনদ ডাটাবেজে সংযুক্ত করা হয় না। এতে পরবর্তীতে এনআইডি সংশোধনের সময় জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। এছাড়া কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অস্পষ্টতা বা অস্বীকৃতির ঘটনাও ঘটে, যা কর্মকর্তাদের সঙ্গে আবেদনকারীদের মধ্যে জটিল পরিস্থিতি তৈরি করে।

আরও পড়ুন, সংসদে বক্তার সামনে দিয়ে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

নতুন নির্দেশনা অনুযায়ী, কেউ যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে তার এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত সনদও সংগ্রহ ও সংযুক্ত করতে হবে। সব নথির মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সঙ্গে সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রম ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত পরিদর্শন ও নথি যাচাই করবেন। ইসি কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য আরও নির্ভুল হবে এবং জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিষয় : ইসি এনআইডি বাধ্যতামূলক এসএসসি সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল ইসি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে এসএসসি বা মাধ্যমিক পাশের সনদ আপলোড বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই এবং ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনে জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নির্দেশনায় বলা হয়, ভোটার নিবন্ধনের সময় জন্ম সনদ, নিবন্ধন ফরম ও অন্যান্য নথির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি সনদ সংযুক্ত করতে হবে। ইসি পর্যবেক্ষণে দেখেছে, অনেক ক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিক পাশ হলেও তার এসএসসি সনদ ডাটাবেজে সংযুক্ত করা হয় না। এতে পরবর্তীতে এনআইডি সংশোধনের সময় জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। এছাড়া কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অস্পষ্টতা বা অস্বীকৃতির ঘটনাও ঘটে, যা কর্মকর্তাদের সঙ্গে আবেদনকারীদের মধ্যে জটিল পরিস্থিতি তৈরি করে।

আরও পড়ুন, সংসদে বক্তার সামনে দিয়ে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

নতুন নির্দেশনা অনুযায়ী, কেউ যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে তার এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত সনদও সংগ্রহ ও সংযুক্ত করতে হবে। সব নথির মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সঙ্গে সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রম ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত পরিদর্শন ও নথি যাচাই করবেন। ইসি কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য আরও নির্ভুল হবে এবং জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত