ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ইস্যুকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের তৎপরতার অভিযোগ উঠেছে। সরকারি সিল, কর্মকর্তাদের ডিজিটাল স্বাক্ষর ও ব্যাংক জমার রসিদ নকল করে আসল লাইসেন্সের আদলে ভুয়া কাগজপত্র তৈরি করা হচ্ছে। এতে প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, পাশাপাশি সরকারি রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এমন ট্রেড লাইসেন্স পাওয়া গেছে, যেগুলোতে ডিএসসিসির দাপ্তরিক সিল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডিজিটাল স্বাক্ষর রয়েছে। লাইসেন্সের সঙ্গে নির্ধারিত ফি জমার ব্যাংক রসিদও সংযুক্ত করা হয়েছে। তবে সিটি করপোরেশনের কেন্দ্রীয় সার্ভার ও দাপ্তরিক নথি যাচাই করে এসব লাইসেন্সের বিপরীতে কোনো আবেদন, অনুমোদন কিংবা বৈধ রাজস্ব জমার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সিটি করপোরেশন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসসিসির ১০টি অঞ্চলের প্রায় সব কটিতেই জাল ট্রেড লাইসেন্স ইস্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি অভ্যন্তরীণ যাচাইয়ে শুধু অঞ্চল-৮ এলাকায় অন্তত ৪৭টি ভুয়া লাইসেন্স শনাক্ত করা হয়েছে। অন্য অঞ্চলগুলোতেও একই কায়দায় আরও বহু ভুয়া লাইসেন্স সরবরাহের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন,এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল দেখতে যা করতে হবে
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, দালাল ও চক্রের সদস্যদের মাধ্যমে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দিয়ে তাঁরা এসব লাইসেন্স সংগ্রহ করেছিলেন। সিল, স্বাক্ষর ও ব্যাংক রসিদ দেখে সেগুলোকে বৈধ মনে করেছিলেন। পরে নবায়ন বা অন্য দাপ্তরিক প্রয়োজনে সিটি করপোরেশনে গেলে লাইসেন্সের জালিয়াতির বিষয়টি জানতে পারেন। সংশ্লিষ্টদের ধারণা, নগর ভবনের ভেতরের কারও যোগসাজশ ছাড়া সরকারি সিল ও ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে এমন জালিয়াতি চালানো কঠিন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কারও সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি। ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জাল ট্রেড লাইসেন্স শনাক্তে প্রতিটি অঞ্চলে বিশেষ যাচাই অভিযান শুরু হয়েছে। জালিয়াতিতে কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা বাইরের চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের দালালের মাধ্যমে লাইসেন্স না নিয়ে সরাসরি অনলাইন বা নির্ধারিত আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন ও লাইসেন্স যাচাইয়ের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬