বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে বাড়িতে মিথ্যা বলেছিলেন কার্তিক আরিয়ান। পরিবারকে জানিয়েছিলেন, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কিন্তু তাঁর আসল লক্ষ্য ছিল অভিনেতা হওয়া। পড়াশোনার অজুহাতে মুম্বাইয়ে থেকে নিয়মিত অডিশন দিতেন। বারবার প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়েননি। আজ সেই কার্তিকই হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক। ২২ নভেম্বর কার্তিক আরিয়ানের জন্মদিন। অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু ২০১১ সালে লাভ রঞ্জন পরিচালিত ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে। ছবিটি দর্শক ও বক্স অফিসে সাড়া ফেললেও বড় প্রযোজনা সংস্থাগুলোর কাছ থেকে তখনো তেমন সুযোগ পাননি তিনি। সিনেমা পরিবারের বাইরে থেকে আসায় বলিউডে নিজের জায়গা তৈরি করতে তাঁকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। ২০১৮ সালে ‘সনু কে টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর বদলে যায় তাঁর ক্যারিয়ারের গতিপথ। এরপর ‘লুকা চুপি’ ও ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমাও সফল হয়। ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। তবে কোভিড মহামারির কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি।২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ দিয়ে আবারও বক্স অফিসে আলোচনায় আসেন কার্তিক।
আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন
‘শেহজাদা’ প্রত্যাশা পূরণ করতে না পারলেও ‘সত্যপ্রেম কি কথা’ তাঁকে সাফল্যের ধারায় ফেরায়। সবশেষ ‘ভুল ভুলাইয়া ৩’ও ব্যবসাসফল হয়। রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত হলেও নিজেকে ভিন্ন চরিত্রে তুলে ধরার চেষ্টা করেছেন কার্তিক। ‘ফ্রেডি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও ‘ধামাকা’য় অভিনয়ের মাধ্যমে প্রচলিত ইমেজের বাইরে যাওয়ার ঝুঁকি নিয়েছেন তিনি। সমালোচকদের কেউ কেউ তাঁর অভিনয়ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও পরিশ্রম ও নিবেদনের প্রশংসা করেন। অন্য তারকাদের তুলনায় সাক্ষাৎকার ও বিতর্কিত মন্তব্যেও তাঁকে কম দেখা যায়। সারা আলী খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় কম থাকেন তিনি। ভক্তদের কাছে এই পরিচ্ছন্ন ভাবমূর্তিও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করা হয়। বাড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ার কথা বলে যে তরুণ অভিনয়ের স্বপ্ন পূরণে মুম্বাইয়ে এসেছিলেন, পরিশ্রম আর ধারাবাহিক সাফল্যে তিনিই আজ বলিউডের পরিচিত মুখ।
বিষয় : জনপ্রিয় প্রত্যাখ্যান বলিউডের

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬