দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে গাঁজাসহ ৪ জন আটক

গাঁজাসহ ৪ জন আটক
গাঁজাসহ ৪ জন আটক
ছবি: গাঁজাসহ ৪ জন আটক

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রির কাজে সহায়তার অভিযোগে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ঝালকাঠি সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের শেখেরহাটের শ্রীমন্তকাঠি এলাকার সিএনবি বাজারে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির বৈধারাপুর এলাকার সজিব মাঝি (১৯), শহরের সিটি পার্ক এলাকার রাফাত হাওলাদার (১৯) এবং বৈধারাপুর এলাকার রাজিব হোসেন ওরফে জহিরুল (২১)। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন:ঐক্যবদ্ধ থাকলে দেশকে তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

 গোপন সংবাদের ভিত্তিতে সিএনবি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। এ ছাড়া মাদক বিক্রির কাজে সহায়তার অভিযোগে রায়হান তালুকদার (২০) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

বিষয় : আটক গাঁজাসহ ঝালকাঠিতে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে গাঁজাসহ ৪ জন আটক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ঝালকাঠিতে গাঁজাসহ ৪ জন আটক
0:00 0:00
1.0x