দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি
ছবি: গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় পৃথক অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ তাঁর সহযোগী মো. রবিন আহম্মেদকে (২২) আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার গ্রেপ্তার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেপ্তার করে। এরপর গত ২০ নভেম্বর একই ডিবি দল শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন,জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না : কাউসার আলী

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে আটক করা হয়। রবিন ওই এলাকার মো. মোস্তফার ছেলে। এ ঘটনায় রবিন আহম্মেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩৭, তারিখ ২০ নভেম্বর ২০২৬। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই আগে থেকে একাধিক মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা এবং রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে। পরে ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয় : ছাত্রলীগ ডাকাতি বিকাশের টাকা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x