দৈনিক সংবাদ দিগন্ত

জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না : কাউসার আলী

কাউসার আলী
কাউসার আলী
ছবি: কাউসার আলী

জনগণকে আর উন্নয়নের গল্প শুনাতে চাই না, তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল পর্যায়ে উন্নয়ন করতে চাই ।  উন্নত ও নিরাপদ করতে চাই তেঁতুলঝোড়া  ইউনিয়নের প্রতিটি মানুষের জীবন ধারা । বছরের পর বছর মিথ্যা প্রতিশ্রুতি আর খাতা-কলমের উন্নয়নের ফাঁদে বন্দী হয়ে আছে সাধারণ মানুষের মৌলিক অধিকার । এমন কথাগুলোই বলছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাউসার আলী । তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল মানুষের প্রাণের দাবী "আমরা কাগজে,কলমের ও ফাইলে কোনো মিথ্যা উন্নয়ন দেখতে চাই না । আমরা চাই চলাচলের জন্য নিরাপদ, টেকসই, পরিকল্পিত ও মানসম্মত রাস্তাঘাট ।

আরও পড়ুন:ঐক্যবদ্ধ থাকলে দেশকে তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বেশিরভাগ মানুষের দাবী ও চাওয়া প্রায় একই । ঠিক এই সময় টেকসই উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথা ব্যক্ত করেছেন সমাজসেবক ও তিতাসগ্যাস এন্ড ডিসট্রিবিউটর কোম্পানির  ঠিকাদারি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ কাউসার আলী । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন ।

আরও পড়ুন: পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

​দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় করে যাচ্ছেন সামাজিক কাজ । নিজের দক্ষতা, ন্যায়পরায়নতা,সঠিক বিচার ও সুখে - দুঃখে সকলের পাশে থাকার করনে এলাকা জুড়ে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন তিনি । তেঁতুলঝোড়া  ইউনিয়নের মূল সমস্যা কি ?  এই বিষয়ে জানতে সাধারণ মানুষকে প্রশ্ন করা হলে তারা বলেন ' তেঁতুলঝোড়া  ইউনিয়নের অনেক সমস্যা । তবে সবচেয়ে বড় সমস্যা  তিনটি - যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা , মাদক এবং নতুন একটি সমস্যা কিশোরগ্যাং । মোঃ কাউসার আলী তাঁর নির্বাচনী অঙ্গীকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "শুধু রাস্তাঘাট কিংবা ভৌত অবকাঠামো নির্মাণই একটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন হতে পারে না । মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরণ, এলাকা পরিচ্ছন্ন রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব ।"

​তরুণ, যুবক ও কিশোরদের রক্ষায় তাঁর অন্যতম মূল এজেন্ডা " মাদকমুক্ত তেঁতুলঝোড়া ইউনিয়ন " । সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবাইকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে । পাশাপাশি বর্তমানে আমাদের সমাজে কিশোরগ্যাং একটি মহামারি রোগের মতো রুপ ধারণ করেছে । এই কিশোরগ্যাং কিভাবে তৈরি হয় ? কারা এদের আশ্রয় দেয় ? এবং কিভাবে তা নির্মূল করা যায় এই বিষয়ে আলাদাভাবে কাজ করা হবে । যে কোন কিছুর বিনিময়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে দুর করা হবে কিশোরগ্যাং । বেকার যুবক ও কিশোরদের জন্য তৈরি করা হবে নতুন কর্মক্ষেত্র ।

আরও পড়ুন: সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পুলিশের কঠোর অবস্থান, দুই মামলায় আসামি ১৬৭

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাউসার আলী ইউনিয়নের সকল ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে আমি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো । তবে আমি চেয়ারম্যান নয় আপনাদের সেবক হতে চাই । আশা করি আপনারা আমাকে এই সুযোগ তৈরি করে দিবেন ।  অবহেলিত এ জনপদের প্রতিটি রাস্তা হবে চলাচলের উপযোগী ও নিরাপদ । পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সহজ করা হবে যোগাযোগ ব্যবস্হার । সুশাসন, পরিচ্ছন্নতা ও মাদকমুক্ত সমাজ গঠনে আপনাদের পরামর্শ, সমর্থন ও দোয়াই হবে আমার মূল শক্তি । 

আরও পড়ুন: শ্রীপুরে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ

মা-বোনদের জন্য তৈরি করা হবে আলাদা নিরাপত্তা বেষ্টনী । নির্বাচনে আমার স্লোগান হচ্ছে   ‘চলো একসাথে গড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ’ ।  "  এই শ্লোগানকে সামনে রেখে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে যাচ্ছেন এবং শুনছেন মানুষের দীর্ঘদিনের জমানো দুঃখ-কষ্টের কথা , পাওয়া আর না পাওয়ার কথা । সাধারণ মানুষের মধ্যে তাঁর সততা, মেধা, ন্যায়বিচার, মানুষের জন্য কাজ করার আগ্রহ ও দূরদর্শী নেতৃত্ব এক নতুন আশার সঞ্চার করেছে  " । তেঁতুলঝোড়া ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন সামাজিক নিরাপত্তা, রাস্তাঘাটের উন্নয়ন ,  মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে মোঃ কাউসার আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন ।

বিষয় : উন্নয়ন ইউনিয়ন পরিষদে মোঃ কাউসার তেঁতুলঝোড়া

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না : কাউসার আলী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x