দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পুলিশের কঠোর অবস্থান, দুই মামলায় আসামি ১৬৭

সোনারগাঁ থানা
সোনারগাঁ থানা
ছবি: সোনারগাঁ থানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ও সকালে উপজেলার দুটি পৃথক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া না গেলেও যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেন। এ মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন, ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি এলাকাবাসীর

প্রথম মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া। অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এবং মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : মামলা নাশকতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পুলিশের কঠোর অবস্থান, দুই মামলায় আসামি ১৬৭

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x