দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

৫৩ প্লাটুন আনসার মোতায়েন
৫৩ প্লাটুন আনসার মোতায়েন
ছবি: ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে পাঁচ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন, বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপালগঞ্জে জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি চলছে। নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায়ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জননিরাপত্তা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্নে জনচলাচল নিশ্চিত করতে আনসার সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয় : আনসার মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x