দেশে হাম-সংক্রান্ত উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩৮ এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে দুই শিশু। তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে ৯৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৮৩১ শিশু।
আরও পড়ুন,সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ এবং রংপুরে দুজন রয়েছে। অন্যদিকে সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ এবং রাজশাহীতে ১১ শিশু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ শিশু। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ শিশু।
বিষয় : শিশুর হামে আক্রান্তের

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬