সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন থেকে এ র্যালি বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও মো. আবদুস সালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন,সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবিসংবলিত ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন। র্যালিপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬