জনগণের জীবনমানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে জনস্বার্থ, জবাবদিহি, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার সচিবালয়ে ২০২৬–২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্প পর্যালোচনা সভায় তিনি বলেন, দৃশ্যমান অবকাঠামো নির্মাণের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে—এমন প্রকল্পই অগ্রাধিকার পাবে।আরও পড়ুন, মন্ত্রী বলেন, জনপ্রিয়তার জন্য নয়, মানুষের জীবনমানের ওপর প্রকৃত প্রভাব ফেলে—এমন প্রকল্প গ্রহণ করতে হবে।তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান, ব্যয়দক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।রাষ্ট্রীয় অর্থ জনগণের কষ্টার্জিত সম্পদ উল্লেখ করে প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, স্যানিটেশন, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রকল্পে কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী।