দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কৃষকদের স্বার্থে জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানান।সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, হাসান আলী, মোছা. বেলী বেগম, আবু তালেব জোয়াদ্দার, হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম।রাষ্ট্রপতি বলেন, কৃষকরা দেশের অর্থনীতি ও খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের সম্মান জানানো এবং কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে রাষ্ট্রপতি কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।তিনি কৃষকদের সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস দিয়ে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পরামর্শ দেন। একই সঙ্গে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, কৃষকের শ্রম, নতুন উচ্চফলনশীল জাতের উদ্ভাবন এবং আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে দেশের কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 

আরও  পড়ুন, অক্টোবরে জাপান, নভেম্বরে তুরস্ক-সৌদি সফরে প্রস্তুতি প্রধানমন্ত্রীর

কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।কৃষিপণ্য যাতে সহজে ভোক্তার কাছে পৌঁছাতে পারে এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সেজন্য কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন রাষ্ট্রপতি। এ বিষয়ে কৃষকদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি জানান, কৃষকদের উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নতুন একটি স্কিম চালু করেছে, যার আওতায় ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া কৃষকদের জন্য সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা গ্রহণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।সাক্ষাৎকালে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণের সুবিধা, কৃষক দিবস পালন, কৃষকদের জাতীয় পুরস্কার প্রদান, শস্যবীমা চালু, জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব, বজ্রপাত ও সাপের কামড় থেকে কৃষকদের সুরক্ষা এবং কৃষি উপকরণ সুলভে সরবরাহের দাবি তুলে ধরা হয়।রাষ্ট্রপতি বলেন, দেশে উৎপাদিত ফলমূল ও বিভিন্ন কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে আরও উদ্যোগী হওয়ার জন্য কৃষক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয় : রাষ্ট্রপতি উন্নয়ন কৃষকদের স্বার্থে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কৃষকদের স্বার্থে জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x