দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর বিএনপিকে চাঁদাবাজ বলার অভিযোগ ষড়যন্ত্রের অংশ

চাঁদাবাজ বলার অভিযোগ ষড়যন্ত্রের অংশ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার জমি নিয়ে বিরোধের জেরেই স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। তাঁর দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে তুলে ধরা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।রাশেদ খাঁন আরও দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজের আশপাশে গেট নির্মাণ করে অন্য জমির মালিকদের চলাচলে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। সাবেক কর্মকর্তাদের পক্ষের লোকজন ওই গেট ভাঙতে গেলে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয় বলে তিনি দাবি করেন। একই ধরনের ব্যাখ্যা বিভিন্ন প্রতিবেদনে পুলিশের বক্তব্যেও এসেছে।

তবে ঘটনার পর সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদা না দেওয়ার জেরেই স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আড়ও পড়ুন,কৃষকদের স্বার্থে জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের কাছে কেউ চাঁদা দাবি করেছে—এমন তথ্য তাঁর জানা নেই। তাঁর দাবি, ঘটনাটির সঙ্গে দখল ও পাল্টা দখলের বিষয় জড়িত এবং এর সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পৃক্ততা নেই।এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক বক্তব্যেও ঘটনাস্থলে জমি নিয়ে বিরোধের কথা উঠে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশের একজন কর্মকর্তা জানান, জায়গা নিয়ে বিরোধের কারণে এক পক্ষ জমি দখলে যেতে গেলে সেখানে থাকা সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটে।রাশেদ খাঁন আরও বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বিএনপিকে রাজনৈতিকভাবে দায়ী করার প্রচেষ্টার সমালোচনা করেন তিনি।

ঘটনার প্রকৃত কারণ ও কারা হামলায় জড়িত ছিলেন তা নিয়ে তদন্ত চলছে। ফলে চাঁদাবাজির অভিযোগ এবং জমি বিরোধের ব্যাখ্যার মধ্যে কোনটি ঘটনার মূল কারণ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় স্পষ্ট হওয়ার বিষয়।

বিষয় : ষড়যন্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর বিএনপিকে চাঁদাবাজ বলার অভিযোগ ষড়যন্ত্রের অংশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x