ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া জয়ের জন্মদিন ঘিরে উচ্ছ্বসিত তাঁর মা-বাবা দুজনেই।
ছেলের বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের একটি ছবি প্রকাশ করে তিনি ছেলের জন্য আকাশছোঁয়া স্বপ্ন দেখার এবং তা বাস্তবে রূপ দেওয়ার সাহস কামনা করেন।অন্যদিকে ছেলে জয়ের সঙ্গে কেক কাটার একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছেলেকে জীবনের সবচেয়ে সুন্দর উপহার উল্লেখ করে তিনি লিখেছেন জয়ের হাসিতেই তাঁর পৃথিবী আলোকিত হয়। জন্মদিনে ছেলের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন এই অভিনেত্রী।
আড়ও পড়ুন,নারীর স্বাধীনতা নিয়ে সরব কৃতি শ্যানন
জয়ের জন্মদিনে শাকিব খান ও অপু বিশ্বাসের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ দিনগুলোতে ছেলেকে ঘিরে তারকা এই দুই অভিনয়শিল্পীর বিভিন্ন মুহূর্ত প্রায়ই আলোচনায় আসে।এর আগে জয়ের এক জন্মদিনে ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করেছিলেন শাকিব খান। সেবারও ছেলেকে নিয়ে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন তিনি।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন তাঁদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ২০১৭ সালে তাঁদের বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ্যে আসে। পরের বছর তাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে একমাত্র সন্তানকে ঘিরে বিভিন্ন সময়ে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্তের খবর প্রকাশ্যে এসেছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন