টাঙ্গাইলের সখিপুরে ঝোপের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালগ্রামপুর (সিলিমপুর) বাজারসংলগ্ন পশ্চিম পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর ফুলে-ফেঁপে গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মরদেহ থেকে ২০-৩০ ফুট দক্ষিনে মাদক সেবনের আলামত ও মরদেহ পাশেই একটি স্মার্টফোন মিলেছে। মাদক সেবনের পর কোন দুর্ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করছেন অনেকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার দুপুরে এক কৃষক কৃষিকাজের ফাঁকে প্রাকৃতিক প্রয়োজনে বাজারসংলগ্ন একটি ঝোপের দিকে যান। এ সময় ঝোপের কাছাকাছি অসংখ্য মাছি উড়তে দেখে এবং তীব্র দুর্গন্ধ পেয়ে তিনি সামনে এগিয়ে যান। একপর্যায়ে ঝোপের মাঝে মরদেহটি দেখতে পান। পরে তিনি বাজারের একটি চায়ের দোকানে বিষয়টি জানান। স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করা হলে তিনি সখিপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশের তদন্তের মাধ্যমে মরদেহটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন, তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে শালগ্রামপুর গ্রামের কৃষক নূরুল ইসলাম ফসলি জমিতে কাজ করতে যান। এসময় দুর্গন্ধ পেয়ে এগিয়ে গেলে ঝোঁপের ভেতর মরদেহ দেখতে পান। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান। তিনি বলেন, ‘মরদেহটির পরিচয় এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিচয় শনাক্ত করতে পারবে বলে আমরা আশা করি। পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা বা অপরাধের সংশ্লিষ্টতা থাকলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছি।’ এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : মরদেহ উদ্ধার সখিপুর

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬