পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, একজন মুসলমানকে সর্বাবস্থায় নিজের ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। পাশাপাশি যে দেশে বসবাস করবেন, সেই দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার ২১ নভেম্বর বিকেলে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা যেন শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থাকেন। বরং বিদেশে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
আরও পড়ুন,আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়েও বাঁচানো যাবে না: রাশেদ খাঁন
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামানসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, একই দিন দুপুরে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি মুসলিম কমিউনিটিগুলোকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিষয় : বাংলাদেশ ভাবমূর্তি উজ্জ্বল

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬