দৈনিক সংবাদ দিগন্ত

রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ডেমরা থানার কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপি ডিবি পুলিশের সহযোগিতায় কোনাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নয়নকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

নাঈম হোসেন নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরের পর তাঁকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। ওসি জানান, নয়নের বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। তবে কোন দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেসব মামলার বিস্তারিত অভিযোগ বা ঘটনার বিবরণ পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়নি।

বিষয় : গ্রেপ্তার উপজেলা রামগড়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬


রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ডেমরা থানার কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপি ডিবি পুলিশের সহযোগিতায় কোনাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নয়নকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

নাঈম হোসেন নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরের পর তাঁকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। ওসি জানান, নয়নের বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। তবে কোন দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেসব মামলার বিস্তারিত অভিযোগ বা ঘটনার বিবরণ পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়নি।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
0:00 0:00
1.0x