বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার ২০ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। গত দুই বছরে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা নষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, সে বিষয়েও আলোচনার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো নিয়ে দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা দেখা যায়নি। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন,গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দায় সরকার ও আওয়ামী লীগের: মঞ্জু
সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনারও বিচার দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে অতীতে অন্যদের ওপর হামলার ঘটনায় একই ধরনের অবস্থান নেওয়া হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তার মতে, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান হতে হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে সমানভাবে দাঁড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ শুধু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চায়নি, বরং পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন চেয়েছিল। শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়গুলো রাজনৈতিক সমঝোতার আড়ালে হারিয়ে যেতে পারে না। পোস্টের শেষাংশে বিএনপির প্রতি জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ, জনগণ কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়।
বিষয় : আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী সংশোধ

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬