মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খাসেরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।আড়ও পড়ুন,জনদুর্ভোগ সমাধানে মাঠে আওলাদ হোসেন মোল্লাসভায় সভাপতিত্ব করেন বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদার। এ সময় বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সদস্য আলামিন মৃধাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম সরদার বলেন, মাদকের কারণে অনেক যুবক সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে।তিনি বলেন, “আপনার সন্তান আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে যদি মাদক সেবন করে, একদিন সেই সন্তানই আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”তিনি আরও বলেন, “এ কর্মসূচি এক দিনের জন্য নয়। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানাই।”পরে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি খাসেরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।