‘আওয়ামী সন্ত্রাসবাদের’ মাত্রা আরও বাড়লে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলায় ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। এমন পরিস্থিতির জন্য বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে এবি পার্টির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান। দলটির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মজিবুর রহমান বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে এবং মানুষ হত্যা করে যারা আবার রাজনীতিতে ফেরার কথা বলছে, তাদের বুঝতে হবে জনগণের ওপর নির্যাতন-নিপীড়নের কারণেই অতীতে তাদের শোচনীয় পতন হয়েছিল। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান।
আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর
তাঁর দাবি, তরুণদের মধ্যে অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার আগের রূপে ফিরে আসার সাহস পাচ্ছে। তিনি বলেন, সহিংসতা আরও বাড়লে এবং সরকার তা আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলম। প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। অনুষ্ঠানে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিষয় : পরিস্থিতি তৈরি গৃহযুদ্ধের

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬