দৈনিক সংবাদ দিগন্ত

দেশে নাশকতায় বিদেশ থেকে মদদের অভিযোগ রিজভীর

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ (বিডি) মিলনায়তনে

ছবি: সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ (বিডি) মিলনায়তনে

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের সহযোগী এবং গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, এসব শক্তি অবৈধ অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা করছে। শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া এই নেতা বিদেশ থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন।

আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

 তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাদের পাচার করা ও দেশের ভেতরে থাকা অর্থ দিয়ে সন্ত্রাসী ও টোকাইদের ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা এবং তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভীর ভাষ্য, ফ্যাসিবাদের সহযোগীরা দেশের ভেতরে ও পুলিশ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে। তারা সক্রিয় হয়ে ওঠায় গত তিন-চার দিনে বিএনপির তিনজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডে দেশের বাইরে থেকে মদদ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে ঘিরে একটি আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।’ স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তিনি সারা জীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন।

আরও পড়ুন,  সাত দফা দাবি আদায়ে রাজপথে নামছে জামায়াত

 যশোরের উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য আমৃত্যু কাজ করেছেন। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং তাঁর ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিষয় : অভিযোগ বিদেশ নাশকতায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দেশে নাশকতায় বিদেশ থেকে মদদের অভিযোগ রিজভীর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x