জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর এলাকায় একসময় পরিত্যক্ত হিসেবে ফেলে দেওয়া কলাগাছ এখন হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। যে কলাগাছ আগে কোনো কাজে লাগত না, সেই গাছ থেকেই এখন তৈরি হচ্ছে ঝুড়ি, ডালা ও নানা ধরনের হস্তশিল্পের কাঁচামাল। আর সেই পরিবেশবান্ধব পণ্য রপ্তানি হচ্ছে আমেরিকা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে।আরও পড়ুন, বগুড়া শিবগঞ্জে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভূক্ত মাদক কারবারী হযরত গ্রেফতারস্থানীয়ভাবে ব্যাপক কলা চাষ হওয়ায় ফল সংগ্রহের পর বিপুল পরিমাণ কলাগাছ নষ্ট হয়ে যেত। তবে সেই পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে এর বাকল প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মো. রিয়াছাদ রেজভী। পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় তৈরি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আরও পড়ুন, কালীগঞ্জে গৃহবধূকে তুলে নিয়ে ‘রাতভর ধর্ষণ’, অভিযুক্ত স্বামীর বন্ধুকলাগাছের বাকল আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় শুকানো হয়। পরে এসব শুকনো বাকল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও রপ্তানিযোগ্য পণ্য তৈরিতে। বিদেশে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় এ শিল্পও ধীরে ধীরে প্রসার পাচ্ছে।আরও পড়ুন, নরসিংদীতে ১২০০ কেজি ওজনের ‘কালা মানিক’ কিনলেই ফ্রি খাসিউদ্যোক্তা মো. রিয়াছাদ রেজভী জানান, আগে যেসব কলাগাছ কৃষকরা ফেলে দিতেন, এখন সেগুলোই তাদের জন্য বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নারীরাও এই কাজে যুক্ত হয়ে পরিবারে আর্থিকভাবে সহায়তা করছেন। স্থানীয়রা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এই শিল্প আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।