ঢাকার কেরানীগঞ্জে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সংশ্লিষ্ট দুই কারখানাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব জানায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। আরও পড়ুন , ঢামেক হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, জরুরি সেবায় রোগীদের ভোগান্তিএ অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।র্যাব-১০-এর সহকারী পরিচালক জানান, জনস্বার্থে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। পাশাপাশি এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানান তিনি।এ ঘটনায় স্থানীয় এলাকায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।আরও পড়ুন , স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় গ্রেপ্তার ২